করোনার টিকা যৌথ উৎপাদনে পুতিন–বাদশাহ সালমানের আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার টিকা।
ছবি: সংগৃহীত

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকার যৌথ উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন সৌদি বাদশাহ সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল সোমবার ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


আগস্ট মাসের গোড়ার দিকে রাশিয়া জানায়, তারা কোভিড-১৯ মোকাবিলায় বিশ্বের প্রথম টিকা উদ্ভাবন করে ফেলেছে। তাদের দাবি, সৌদি আরবসহ বিশ্বে ২০টি দেশ ১০০ কোটিরও বেশি ডোজের আগাম ফরমাশ দিয়েছে।


টিকাটি তৈরির জন্য রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল থেকে বিশাল অঙ্কের অর্থ দেওয়া হয়েছে এবং তারা এ টিকার ব্যাপারে আগ্রহী দেশগুলোর মধ্যে অন্যতম দেশ হিসেবে সৌদি আরবকে চিহ্নিত করেছে।

রাশিয়ার তৈরি করোনাভাইরাসের টিকার যৌথ উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন সৌদি বাদশাহ সালমান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ছবি: সংগৃহীত

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, গতকাল পুতিন ও সালমান করোনাভাইরাস মহামারির নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালানোর বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় রাশিয়ার তৈরি টিকার যৌথ উৎপাদনের দৃষ্টিভঙ্গির ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশ্বের দুই প্রধান অপরিশোধিত তেল উৎপাদনকারী দেশ রাশিয়া ও সৌদি আরব স্থিতিশীল তেলের বাজার নিশ্চিতে সমন্বিত প্রচেষ্টা চালানো অব্যাহত রাখবে।


করোনাভাইরাস মহামারির বিপর্যয়ের কারণে ব্যবসায়ীরা দীর্ঘমেয়াদি চাহিদার দিকে নজর দেওয়ায় গত সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম পড়ে যায়।