কোরেয়া তৃতীয় দফায় ইকুয়েডরের প্রেসিডেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয় দফায় ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রাফায়েল কোরেয়া। গত রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৫৬ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন রাফায়েল। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ব্যাংকার গুইলারমো লাসো পরাজয় মেনে নিয়েছেন।দ্বিতীয় দফার ভোট এড়াতে নির্বাচনে এগিয়ে থাকা প্রার্থীকে ৫০ শতাংশ অথবা নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেতে হয়। শর্ত পূরণ হওয়ায় কোরেয়া দ্বিতীয় দফার ভোট এড়িয়ে প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হয়েছেন।এই বিজয়ের পর গতকাল প্রেসিডেন্ট কোরেয়া তাঁর সমর্থকদের অভিনন্দন জানান।সমাজতান্ত্রিক অর্থনীতিবিদ কোরেয়া ২০০৭ সাল থেকে দেশটির ক্ষমতায় আছেন। বিবিসি।