কোস্টা কনকর্ডিয়া জাহাজ উদ্ধারে কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির গিগলিও দ্বীপের কাছে দুর্ঘটনার শিকার কোস্টা কনকর্ডিয়া জাহাজ উদ্ধারের কাজ গতকাল সোমবার শুরু হয়েছে। গত বছরের জানুয়ারিতে টাসকান উপকূলে পাহাড়ে ধাক্কা খেয়ে জাহাজটি ডুবে গিয়েছিল।
৯৫১ ফুট দীর্ঘ ও এক লাখ সাড়ে ১৪ হাজার টন ওজনের বিলাসবহুল এ জাহাজ দুর্ঘটনায় তখন ৩২ জন প্রাণ হারিয়েছিলেন। জাহাজটিতে ৭০টি দেশের চার হাজার ২২৯ জন আরোহী ছিলেন।
ঝড়ের কারণে পূর্বঘোষিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় সময় গতকাল সকাল নয়টার দিকে জাহাজটির উদ্ধারকাজ শুরু হয়। আশা করা হচ্ছে, ১২ ঘণ্টার মধ্যে উদ্ধারকাজ শেষ হবে। এর আগে এত বড় জাহাজ প্রকৌশলীরা কখনো ডাঙায় তোলার চেষ্টা করেননি।
উদ্ধারকর্মীরা সতর্ক করে দিয়ে বলেছেন, জাহাজটি উদ্ধারের সময় কিছু বর্জ্য ভূমধ্যসাগরে ছলকে পড়তে পারে।
পরিবেশবাদীরা আশঙ্কা করছেন, জাহাজটি উদ্ধারকালে হাজার টন বিষাক্ত বর্জ্য সাগরের পানিতে মিশে যাবে। তবে উদ্ধারকর্মীরা বলছেন, বর্জ্য পরিষ্কারের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই এমন কিছু ঘটবে না।
ওই প্রকল্পে কর্মরত অধ্যাপক গিয়ানদোমেনিকো আরদিৎজোন বলেন, এ কাজে মনোযোগ দেওয়ার বিষয় সীমিত। বিষাক্ত বর্জ্য ছড়ানোর সমস্যা নেই। ভারী ধাতব ও জ্বালানিসহ ২৯ হাজার টন বর্জ্য সাগরে পড়বে। এএফপি ও বিবিসি।