ক্যাঙারুর আক্রমণে আহত
অস্ট্রেলিয়ায় ক্যাঙারুর আক্রমণ থেকে এক নারী অল্পের জন্য রক্ষা পেয়েছেন। তবে ক্যাঙারুর নখের আঁচড়ে তাঁর মাথা ও শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে।জেনেট কারসন নামের ওই নারী জানান, গত শনিবার পার্থ শহরের দক্ষিণে ম্যানজিমাপের কাছে একটি অরণ্যে তিনি তিনটি কুকুর নিয়ে হাঁটছিলেন। এ সময় হঠাৎ একটি বড় ক্যাঙারু তাঁর সামনে গিয়ে লাফিয়ে পড়লে একটি কুকুর সেটিকে ধাওয়া করে। তবে ক্যাঙারুটি কুকুরটিকে আঁকড়ে ধরে। এ সময় ক্যাঙারুর কবল থেকে কুকুরটিকে ছাড়ানোর তিনি একটি লাঠি হাতে নেন। একপর্যায়ে ক্যাঙারুটি তাঁকে আক্রমণ করে জখম করে। ক্যাঙারুর আক্রমণে কারসনের গলা ও পিঠে ক্ষতের সৃষ্টি হয়েছে এবং তাঁর কানের জখমে ২০টিরও বেশি সেলাই দিতে হয়েছে। কারসন বলেন, ‘আমি বেঁচে গেছি, এটা আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে।’ অস্ট্রেলিয়ার সর্বত্রই ক্যাঙারু বিচরণ করে। তবে মানুষের ওপর ক্যাঙারুর আক্রমণের ঘটনা খুবই বিরল। গত জুলাইয়ে কুইন্সল্যান্ডে হামলাকারী ক্যাঙারুর ওপর মরিচের গুঁড়া ছিটিয়ে এক বৃদ্ধাকে রক্ষা করে পুলিশ। এএফপি।