ক্যানসার থেকে সেরে উঠছেন লুলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাচিও লুলা ডি সিলভা কণ্ঠনালির ক্যানসার থেকে আরোগ্য লাভ করছেন। তাঁর চিকিৎসকেরা এ কথা জানিয়েছেন। গত সোমবার থেকে তাঁর তৃতীয় ও শেষ দফার কেমোথেরাপি শুরু হয়েছে। এরই মধ্যে তাঁর অবস্থার আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। লুলার চিকিৎসকেরা জানান, ৬৬ বছর বয়স্ক এই সাবেক প্রেসিডেন্টের কণ্ঠে ক্যানসার আক্রান্ত টিউমারটি ইতিমধ্যেই ৭৫ ভাগ ছোট হয়ে এসেছে। এ থেকে আশা করা হচ্ছে, তিনি শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। এএফপি, বিবিসি ও রয়টার্স।