ক্যানসার হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈশবকালীন ক্যানসারের (লিউকেমিয়া) ঝুঁকি বৃদ্ধির জন্য মুঠোফোন দায়ী নয়। যুক্তরাজ্যে নতুন এক গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। মুঠোফোনের যোগাযোগে ব্যবহূত বেতার তরঙ্গের ক্ষতিকর প্রভাবে মস্তিষ্কের টিউমার, মাথাব্যথা ও ক্যানসার হয়, দীর্ঘদিন ধরে এমন ধারণার প্রচলন রয়েছে। যুক্তরাজ্যের মোবাইল টেলিকমিউনিকেশনস অ্যান্ড হেলথ রিসার্চ প্রোগ্রামের (এমটিএইচআর) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, মুঠোফোন টাওয়ারের আশপাশে বেতার তরঙ্গ বিস্তারের প্রভাবে গর্ভের শিশুর লিউকেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধির ধারণার পক্ষেও কোনো প্রমাণ মেলেনি। জি নিউজ।