ক্যানসারের চিকিৎসা নিতে ফের কিউবায় হুগো চাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ ক্যানসারের চিকিৎসায় দ্বিতীয় দফার রেডিওথেরাপি নিতে গত শনিবার রাতে কিউবা গেছেন।ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখানো হয়, চাভেজ তাঁর মেয়ে মারিয়া ভার্জিনিয়াকে নিয়ে বিমানে চড়ছেন। এ সময় ভাইস প্রেসিডেন্ট এলিয়াস জাউয়া ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।বিমানবন্দরের উদ্দেশে প্রেসিডেন্ট-প্রাসাদ ত্যাগ করার সময় চাভেজ সাংবাদিকদের বলেন, ‘টানা পাঁচ দিন আমাকে রেডিওথেরাপি দেওয়া হবে। এরপর দুই দিনের বিরতি দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমার বিশ্বাস, এই চিকিৎসার ফলে আমার দেহে ক্যানসারের জীবাণু আর থাকবে না।’ধারণা করা হচ্ছে, চাভেজ পাঁচ সপ্তাহের রেডিওথেরাপির চিকিৎসার জন্য কিউবার রাজধানী হাভানায় থাকবেন। এর মধ্যে তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য ভেনেজুয়েলায় ফিরবেন। গত মাসে প্রথম দফায় চাভেজের শরীরে ক্যানসারের কোষবাহী টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। এর আগে গত বছর চাভেজের শরীরের একই স্থানে অস্ত্রোপচার করা হয়। এএফপি।