ক্যানসারের 'দুর্বলতা' চিহ্নিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যানসারের বিরুদ্ধে মানুষের শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে ‘গতিশীল’ করার একটি উপায় বের করেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) ওই গবেষকেরা বলছেন, তাঁরা টিউমারের মধ্যকার একটি ‘দুর্বল জায়গা’ চিহ্নিত করার প্রক্রিয়া বের করেছেন। এতে রোগটির চিকিৎসায় নতুন আশার সঞ্চার হয়েছে। খবর বিবিসির।
ক্যানসারের ‘দুর্বলতা’ চিহ্নিতকরণের নতুন পদ্ধতিটি বেশ ব্যয়বহুল। এখনো কোনো রোগীর ওপর প্রয়োগ করা হয়নি। এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন সায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে এ ধরনের চিকিৎসাপদ্ধতি অনেক জটিলতাপূর্ণ হতে পারে।
তবে ক্যানসার রিসার্চ ইউকের অর্থায়নে ইউসিএলের ওই বিজ্ঞানীরা ক্যানসার নিয়ে গবেষণা করছেন। তাঁরা আশা করছেন, টিউমারের দুর্বলতা চিহ্নিত করে নতুন চিকিৎসার পরীক্ষামূলক প্রয়োগ দুই বছরের মধ্যেই সম্ভব হবে।