ক্যাপিটল হিলের কাছে গুলি করে নারীকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরিয়াম ক্যারি ষ ছবি: সিএনএন
মিরিয়াম ক্যারি ষ ছবি: সিএনএন

এক নারী গাড়ি চালিয়ে হোয়াইট হাউসের নিরাপত্তাবেষ্টনী ভাঙার চেষ্টা করার পর তাঁকে গুলি করে হত্যা করেছে পুলিশ। মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের সামনে ওই নারীকে গুলি করা হয়। গত বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই নারীর গাড়িটি হোয়াইট হাউসের কয়েকটি নিরাপত্তা ফটকে সজোরে ধাক্কা দিয়ে সামনে এগোনোর চেষ্টা করে। এ সময় পুলিশ গাড়িটি ঘিরে ফেলে। চালক তখন গাড়িটি দ্রুতগতিতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ক্যাপিটল হলে যুক্তরাষ্ট্রের সেবা খাতগুলোতে চলমান অচলাবস্থা নিরসনে কংগ্রেসের উভয় কক্ষে বৈঠক চলছিল। পুলিশ তখন গাড়িটিকে ধাওয়া করে এবং একপর্যায়ে চালককে গুলি করে। এতে তাঁর মৃত্যু হয়। গাড়িটি থেকে এক বছরের একটি মেয়ে শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
নিহত নারীর পরিচয় সরকারিভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, তাঁর নাম মিরিয়াম ক্যারি। তিনি কানেটিকাট অঙ্গরাজ্যের স্ট্যামফোর্ডের বাসিন্দা ও পেশায় দন্ত চিকিৎসক। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে গণমাধ্যম। বিবিসি ও সিএনএন।