প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাফেইন-সমৃদ্ধ পানীয়ের প্রভাবে হূৎস্পন্দনের ধরন পাল্টে যেতে পারে। জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এক গবেষণার ভিত্তিতে এ তথ্য জানান। রেডিওলজিক্যাল সোসাইটি অব নর্থ আমেরিকার বার্ষিক সম্মেলনে ওই গবেষকেরা নির্দিষ্ট কিছু শারীরিক অবস্থায় শিশু ও বৃদ্ধদের ক্যাফেইনজাতীয় পানীয় বর্জনের পরামর্শ দেন। গবেষক জোনাস ডর্নার বলেন, বেশি পরিমাণে ক্যাফেইন গ্রহণে এমনকি আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে পারে। বিবিসি।