ক্যামিলা ব্রিটেনের রানি হতে পারেন: চার্লস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের প্রিন্স চার্লস বলেছেন, তিনি রাজা হলে তাঁর স্ত্রী ক্যামিলা পার্কার বোলস সে দেশের রানির পদবি গ্রহণ করতে পারেন। যুক্তরাষ্ট্রের এনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে চার্লস এ কথা বলেছেন। গত আগস্টে ধারণ করা সাক্ষাৎকারটি গত শুক্রবার সম্প্রচার করা হয়।প্রিন্স অব ওয়েলস চার্লস ব্রিটেনের সিংহাসনের উত্তরাধিকার। রানি দ্বিতীয় এলিজাবেথের পর তিনি রাজা হলে ক্যামিলা পার্কারই হবেন ব্রিটেনের রানি। এ ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। কিন্তু ২০০৫ সালে চার্লস-ক্যামিলার বিয়ের পর কর্তৃপক্ষ জানায়, ক্যামিলা কুইন কনসোর্টের চেয়ে (যেটা প্রথাগতভাবে বেশি প্রচলিত) বরং প্রিন্সেস কনসোর্ট উপাধি ধারণে বেশি স্বচ্ছন্দবোধ করবেন।প্রিন্স চার্লস রাজা হলে তাঁর স্ত্রী ক্যামিলা ইংল্যান্ডের রানি হবেন কি না এমন প্রশ্নের জবাবে, চার্লস খানিকটা ইতস্তত করে বলেন, ‘দেখুন...এটা দেখা যেতে পারে, তাই নয় কি? হ্যাঁ, হতেই পারে।’প্রথম স্ত্রী ডায়ানার মৃত্যুর পর দীর্ঘদিনের প্রেমিকা ক্যামিলাকে বিয়ে করেন চার্লস। ইতিমধ্যে তাঁদের দাম্পত্য জীবনের পাঁচ বছর পার হয়ে গেছে।চার্লস-ডায়ানার সংসার ভাঙার জন্য ব্রিটিশদের অনেকেই ক্যামিলাকে দায়ী করে থাকেন। ডায়ানা নিজে বলতেন, তাঁদের দাম্পত্যের মাঝখানে জোরালো উপস্থিতি ছিল চার্লসের পুরোনো প্রেমিকার। তবে গত কয়েক বছরে ক্যামিলার প্রতি জনগণের বিরাগ অনেকখানি কমেছে।চার্লসের বর্তমান উপাধি প্রিন্স অব ওয়েলস। ক্যামিলা পরিচিত ডাচেস অব কর্নওয়াল হিসেবে। এপি।