প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের শতাধিক কোম্পানির কর্ণধার আসন্ন নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টিকে সমর্থন দিয়েছেন। গতকাল বুধবার ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় একটি চিঠি লিখে এই সমর্থনের কথা জানান ওই ব্যবসায়ীরা। চিঠিতে বলা হয়, ‘আমরা মনে করি কনজারভেটিভ সরকার ব্যবসায়ীদের জন্য বেশ ভালো কাজ করেছে। বিনিয়োগ বাড়াতে এবং কর্মসংস্থান সৃষ্টি করতে তাদের নীতি ইতিবাচক। সরকারে কোনো পরিবর্তন কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগে প্রভাব ফেলবে।’ রয়টার্স