ক্যামেরনকে 'ধাক্কা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে দৃশ্যত গুঁতা মারার অভিযোগে ২৮ বছর বয়সী এক যুবককে আটক করেছে পুলিশ। লিডসের সিভিক হলে এক সংবাদ সম্মেলন করে বেরিয়ে যাওয়ার পর নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে ওই ব্যক্তি দৌড়ে ক্যামেরনের কাছে যান এবং তাঁকে ধাক্কা মারেন। তাৎক্ষণিকভাবে কিছু নিরাপত্তাকর্মী যুবকটিকে আটক করলেও পরে ছেড়ে দেয়। গার্ডিয়ান