ক্যামেরনের দুঃখ প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দুই নারী আইনপ্রণেতার প্রতি অবমাননাকর মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। তিনি গতকাল রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে তাঁর ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। ক্যামেরন তাঁর নিজ দল কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা ন্যাডাইন ডরিস ও বিরোধী দল লেবার পার্টির আইনপ্রণেতা অ্যাঞ্জেলা ইগল সম্পর্কে অমর্যাদাকর মন্তব্য করেন। পরে তিনি স্বীকার করেন, তিনি ‘মারাত্মক ভুল’ করেছেন। এএফপি।