ক্যামেরনের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের তীব্র নিন্দা করলেন তাঁরই বন্ধু এবং কনজারভেটিভ পার্টির সাবেক উপদেষ্টা ডেরেক লড। তাঁর অভিযোগ, অভিবাসন বিষয়ে কনজারভেটিভ দলের ‘বর্ণবাদী মনোভাব’ মোকাবিলায় ব্যর্থ হয়েছেন ক্যামেরন। দি প্রবলেম উইথ ইমিগ্র্যান্টস নামে নতুন একটি বইয়ে এ মন্তব্য করেছেন ডেরেক লড। যুক্তরাজ্যে অভিবাসীদের অবদানবিষয়ক বইটি এ মাসের শেষ দিকে প্রকাশিত হবে। জ্যামাইকায় জন্মগ্রহণকারী ডেরেক লড ২০১৩ সালে অবৈধ অভিবাসীদের নিয়ে একটি পোস্টারের জন্য কনজারভেটিভ পার্টির সমালোচনা করেন। পোস্টারে লেখা ছিল, ‘দেশে যাও, নইলে গ্রেপ্তারের মুখে পড়বে।’
ইনডিপেনডেন্ট