ক্যামেরনের পদত্যাগের পর থেরেসা নতুন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ বুধবার শপথ নিয়েছেন থেরেসা মে। ব্রেক্সিট নিয়ে গণভোটে পরাজয়ের পর দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দেন। এরপর আজ তিনি পদত্যাগ করলে স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
বিবিসির খবরে বলা হয়, আজ বুধবার সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষ করে বিকেলে ব্রিটেনের রানির কাছে পদত্যাগপত্র জমা দেন ক্যামেরন। এর পরপরই আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন থেরেসা মে।
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নিয়ে অবশ্য আশাবাদী বর্তমান প্রধানমন্ত্রী ভেভিড ক্যামেরন।