প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল বুধবার বলেছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় নির্বাচনে পুনর্নির্বাচিত হলে তিনি আগামী পাঁচ বছরের জন্য কর বৃদ্ধি বাতিল করবেন। একই সঙ্গে আয়কর, ভ্যাট ও রাষ্ট্রীয় কাজে দেওয়া জাতীয় বিমা অনুদান বৃদ্ধি রোধ করতে একটি আইন পাস করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ওয়েস্ট মিডল্যান্ডসে নির্বাচনী প্রচারণার সময় দেওয়া এক ভাষণে ক্যামেরন বলেন, ‘বস্তুত, এটা রাজনীতির প্রথম আইন। লেবাররাই আপনাদের কর বাড়িয়ে দিয়েছিল। পরে কনজারভেটিভরাই তা কর্তন করেছে।’ আগামী ৭ মের নির্বাচনে ক্যামেরনের কনজারভেটিভ পার্টি ও বিরোধী লেবার পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে মতামত জরিপগুলোর ফলে। এএফপি