প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা প্রভুনাথ সিং জেলা হাকিম ও রিটার্নিং কর্মকর্তা কুন্দন কুমারকে হুমকি দেওয়ার সময় ক্যামেরায় ধরা পড়েন। ঘটনার ভিডিওচিত্রসহ খবরটি সংবাদমাধ্যমে গতকাল বুধবার প্রকাশিত হয়। নির্বাচন-সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে প্রভুনাথের বিরুদ্ধে ওই কর্মকর্তা গত সপ্তাহে দুটি এফআইআর নথিভুক্ত করেন। অভিযোগ আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে গত মঙ্গলবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। লোকসভা নির্বাচনে মহারাজগঞ্জ আসন থেকে প্রার্থী হন আরজেডির বর্তমান সাংসদ প্রভুনাথ। জি নিউজ।