ক্যাম্পডেভিড চুক্তি পরিবর্তনে রাজি নয় ইসরায়েল
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আভিগদর লিবারম্যান বলেছেন, তাঁর দেশ মিসরের সঙ্গে করা ১৯৭৯ সালের ক্যাম্পডেভিড শান্তিচুক্তি পরিবর্তন করবে না। এ নিয়ে মিসরীয়দের নিজেদের বা অন্যদের প্রতারিত করার চেষ্টা করা উচিত নয়।গতকাল রোববার ইসরায়েল রেডিওকে এ কথা জানান আভিগদর লিবারম্যান।ক্যাম্পডেভিড চুক্তির কারণে সিনাই উপত্যকা এলাকায় সহিংসতা বাড়ার পরও মিসরীয় সেনা সীমিত রাখতে হচ্ছে। এ জন্য মিসরে ওই চুক্তি সংশোধনের দাবিও উঠেছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পডেভিড চুক্তির যেকোনো স্থায়ী সংশোধন তিনি প্রত্যাখ্যান করবেন। চুক্তিতে যেকোনো ধরনের পরিবর্তনে ইসরায়েলের রাজি হওয়ার কোনো সম্ভাবনা নেই।১৯৭৯ সালের ক্যাম্পডেভিড চুক্তি অনুযায়ী, ১৯৬৭ সালের যুদ্ধের সময় দখল করা সিনাই উপত্যকা ইসরায়েল হস্তান্তর করতে রাজি একটি শর্তে। শর্তটি হলো, সেখানে সীমিতসংখ্যক সেনা মোতায়েন করতে হবে মিসরকে। ১৯৮২ সালে ইসরায়েল সর্বশেষ অংশের দখল হস্তান্তর করে। বিবিসি।