ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে গেছেন প্রিন্স হ্যারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের ক্ষমতাগ্রহণের হীরকজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও মধ্য আমেরিকা সফরে গেছেন প্রিন্স হ্যারি। ব্রিটিশ রাজপ্রাসাদ সূত্র জানায়, গত শুক্রবার বেলিজে পৌঁছান প্রিন্স হ্যারি। ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারি এই প্রথম এককভাবে বেলিজ সফর করছেন। ব্রিটিশ সরকারের প্রতিনিধি হিসেবে বাহামা দ্বীপপুঞ্জ ও জ্যামাইকায় এক সপ্তাহের সফর সেরে তিনি ৯ মার্চ ব্রাজিল সফরে যাবেন।প্রিন্স হ্যারির ব্যক্তিগত সচিব জ্যামি লোথার-পিংকারটন বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথের সম্মানে এ সফর করছেন প্রিন্স হ্যারি। সফরে বেশির ভাগ সময় তিনি শিশুদের সঙ্গে কাটানোর চেষ্টা করবেন।বেলিজ সফরকালে দেশটির প্রধানমন্ত্রী পোর্শিয়া সিম্পসন মিলার ও গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করার কথা প্রিন্স হ্যারির। জ্যামাইকা সফরে তিনি দেখা করবেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের সঙ্গে।শাসক হিসেবে রানি দ্বিতীয় এলিজাবেথের ৬০ বছরপূর্তি উপলক্ষে রাজপরিবারের সদস্যরা পৃথিবীর বিভিন্ন এলাকা সফরে যাচ্ছেন। হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট যাবেন এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। এএফপি।