ক্যালিফোর্নিয়ায় দাবানলের ধোঁয়া আরও ছড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যালিফোর্নিয়ায় দাবানলের ধোঁয়া আরও ছড়িয়েছে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানলের ধোঁয়া ইয়োসেমিটি ভ্যালিতে ছড়িয়ে পড়েছে। এতে গত শনিবার ইয়োসেমিটি পার্কে বেড়াতে যাওয়া দর্শনার্থীরা সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য থেকে বঞ্চিত হন। বাতাসের দিক পরিবর্তনের কারণে ধোঁয়া ওই অঞ্চলে চলে এসেছে।
দুই সপ্তাহ আগে সাপ্তাহিক বন্ধের দিনে বিখ্যাত ইয়োসেমিটি জাতীয় উদ্যানে দাবানলের সৃষ্টি হয়। তবে দাবানল ছড়িয়ে পড়লেও ইয়োসেমিটি ভ্যালি অঞ্চল ধোঁয়ামুক্ত থাকায় গত সপ্তাহেও খুলে রাখা হয়। উদ্যানের একজন কর্মকর্তা জানান, গত শুক্রবার দিনের শেষে সেখানে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ ছাড়া উদ্যানের দক্ষিণ অংশের ওয়াওনা অঞ্চলেও ধোঁয়া ছড়িয়ে পড়েছে।
গত শনিবার পর্যন্ত ইয়োসেমিটি উদ্যানের প্রায় দুই লাখ ২৩ হাজার একর জমিতে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে। সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে উদ্যানের পশ্চিম অংশের স্টানিসলাউস জাতীয় বনে। অগ্নিনির্বাপণ বিভাগ বলেছে, আগুন নেভাতে তাঁরা সঠিক পথেই এগোচ্ছে। রয়টার্স।