ক্যালেতে তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ফেরি কোম্পানির কর্মীদের ধর্মঘটের সুযোগ নিয়ে গতকাল মঙ্গলবার শত শত অভিবাসী যুক্তরাজ্যগামী ট্রাকে ওঠার চেষ্টা করলে চ্যানেল টানেলে অচলাবস্থার সৃষ্টি হয়। এতে ইংলিশ চ্যানেলের তলা দিয়ে ফ্রান্সের সঙ্গে যুক্তরাজ্যের যোগাযোগের পথটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ধর্মঘটের কারণে গাড়ির দীর্ঘ সারি ও ধীরগতির সুযোগ দিয়ে ফ্রান্সের ক্যালেতে বহু লোক ট্রাকে উঠে পড়ে। যুক্তরাজ্যের ডোভারের বিপরীতে ফ্রান্সের ক্যালে বন্দর এবং এর আশপাশে অন্তত তিন হাজার অভিবাসীর বসবাস।
বিবিসি