ক্রিকেট খেলতেন হিটলার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির সাবেক স্বৈরশাসক অ্যাডলফ হিটলার একসময় ক্রিকেট খেলতেন! এমনটাই দাবি করছে তাঁকে নিয়ে লেখা সদ্য প্রকাশিত একটি বই। জন সিম্পসনের এই বইতে এমনও লেখা হয়েছে, ক্রিকেটের নিয়ম পাল্টে সেটাকে আরও বেশি নািসসুলভ করে তুলতে চেয়েছিলেন হিটলার। ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মিরর-এ অলিভার লকার ল্যাম্পসনের লেখা ১৯৩০ সালের একটি প্রতিবেদনে এ কথা উল্লেখ করে লেখক বলেছেন, প্রথম বিশ্বযুদ্ধের ব্রিটিশ সেনাদের কাছে ক্রিকেটের নিয়ম শিখেছিলেন হিটলার। ১৯২৩ সালে যুদ্ধবন্দীদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন জার্মান এ নেতা। সেই ম্যাচের পরে প্যাড ব্যবহার করা তুলে নিতে চেয়েছিলেন হিটলার। তাঁর মতে, প্যাডের ব্যবহারে ক্রিকেটের পুরুষত্ব কমে যায়। পাশাপাশি আরও বড় ও শক্ত বল চেয়েছিলেন হিটলার। জার্মান সেনাদের প্রশিক্ষণের একটা মাধ্যম হিসেবে ক্রিকেটকে ব্যবহার করতে চেয়েছিলেন তিনি। সূত্র: আনন্দবাজার পত্রিকা।