ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার করবে ইউক্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিমিয়া থেকে সেনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট অলেক্সান্দার তুর্কনভ। আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
প্রেসিডেন্ট তুর্কনভ বলেন, ক্রিমিয়ায় থাকা সেনাসদস্য ও তাঁদের পরিবারকে রাশিয়া প্রাণনাশের হুমকি দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া ইতিমধ্যেই ফিওদোসিয়া নৌঘাঁটিসহ অধিকাংশ ঘাঁটি দখল করে নিয়েছে। ইতিমধ্যে ক্রিমিয়া থেকে সেনাসদস্যদের পরিবারকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
গত সোমবার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে ক্রিমিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। এতে ক্রিমিয়ার ৯৬ দশমিক ৬ শতাংশ ভোটার রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দেয়। ফল ঘোষণার পরই নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার পাশাপাশি রাশিয়ার সঙ্গে যুক্ত হতে আবেদন করে ক্রিমিয়া। এরপরই ক্রিমিয়ায় থাকা ইউক্রেনের বিভিন্ন ঘাঁটি দখল ও সেনাসদস্যদের সরিয়ে নিতে হুমকি দেয় রাশিয়া।