ক্রিসমাস ট্রি গ্রিনহাউস গ্যাস শোষণকরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিন উদ্যাপনের সাজসজ্জার প্রধান আকর্ষণ ক্রিসমাস ট্রি মিথেন নামক গ্রিনহাউস গ্যাস শুষে নেয়। সুইডেনের লান্ড বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষক এলিন সান্ডকভিস্ট ও তাঁর সহকর্মীদের এক গবেষণায় এ ধরনের তথ্য উঠে এসেছে। ক্রিসমাস ট্রি গ্রিনহাউস নির্গমন করে বলে ধারণা প্রচলিত ছিল।জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিজ্ঞানীরা অরণ্য ও গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষা চালান এবং বিভিন্ন অবস্থায় পাইন, স্পার্স, বার্চগাছ থেকে নির্গত গ্যাস বিশ্লেষণ করে দেখেন, এসব গাছ গ্রিনহাউস গ্যাস শোষণ করে। তাঁদের গবেষণায় পূর্ববর্তী সব গবেষণার বিপরীত ফলাফল এসেছে। পিটিআই।