ক্রেমলিনে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি মেদভেদেভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, আবার প্রেসিডেন্ট হয়ে ক্রেমলিনে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। তবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করে তিনি খুশি।গতকাল সোমবার বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদভেদেভ এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘যদি আমার শরীরিক সামর্থ্য অটুট থাকে আর জনগণ আমার প্রতি আস্থা রাখে, তাহলে আবার ক্রেমলিনের জন্য লড়ার সম্ভাবনাকে উড়িয়ে দেব না।’ এএফপি।