ক্লাপার: নয়া গোয়েন্দাপ্রধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন সিনেট গতকাল শুক্রবার সর্বসম্মতভাবে সে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসেবে লে. জেনারেল (অব.) জেমস ক্লাপারের নিয়োগ অনুমোদন করেছে। প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে এ পদে মনোনয়ন দেন। এখন থেকে তিনি আমেরিকানস ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। টাইমস অব ইন্ডিয়া।