ক্লিনটন, ম্যানিং, ইইউ এবারের নোবেল শান্তি পুরস্কারের তালিকায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৩১ ব্যক্তি ও সংগঠনকে মনোনয়ন দিয়েছে সুইডেনের নোবেল কমিটি। গতকাল সোমবার এ কথা জানানো হয়েছে।এবারের মনোনয়ন তালিকায় স্থান পাওয়া ১৮৮ ব্যক্তির মধ্যে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, দুই জার্মানিকে একত্রীকরণে নেতৃত্বদানকারী দেশটির সাবেক চ্যান্সেলর হেলমুট কোহল, ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমাশেঙ্কো, উইকিলিকসকে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য সরবরাহের সন্দেহে আটক হওয়া মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিং।আর মনোনয়ন পাওয়া ৪৩টি সংগঠনের মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), রাশিয়ার মানবাধিকার গ্রুপ মেমোরিয়াল ও মধ্যপ্রাচ্যভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আল-জাজিরা। এএফপি।