প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী জুলি গায়েতের সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের কথিত পরকীয়া প্রেমের খবর প্রকাশ করা পত্রিকা ক্লোজারকে আরেক ঘটনায় জরিমানা করেছেন আদালত। ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের অভিযোগে ফ্রান্সের সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর করা মামলায় দেশটির জনপ্রিয় বিনোদন পত্রিকাটিকে এ জরিমানা করা হয়।
বাদীপক্ষের কৌঁসুলি বার্তা সংস্থাকে বলেন, তাঁর মক্কেল মন্ত্রী অরেলাই ফিলিপ্পেত্তিকে জরিমানা হিসেবে দুই হাজার ৫০০ ইউরো দিতে আদালত পত্রিকাটিকে নির্দেশ দেন। বছর খানেক আগে জনপ্রিয় পর্যটন দ্বীপ মরিশাসে অবকাশ যাপনের সময় সাঁতারের পোশাকে ফিলিপ্পেত্তির কয়েকটি ছবি প্রকাশ করেছিল ক্লোজার। একান্ত ছবি ছাপিয়ে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে ফিলিপ্পেত্তি ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন। তবেক্লোজার যুক্তি দিয়ে বলেছিল, সংবাদমূল্য থাকার কারণেই ছবিগুলো প্রকাশ করা হয়। এএফপি।