ক্লোন তৈরিতে ডিএনএ মজুত করেছিলেন জ্যাকসন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন
প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন

প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে তাঁর ডিএনএ ক্লোন করেছিলেন বলে খবর বেরিয়েছে। এর মাধ্যমে তিনি তাঁর অবিকল খুদে জ্যাকসনের একটি দল তৈরি করতে চেয়েছিলেন বলে দাবি করা হচ্ছে। 
আজ শনিবার বার্তা সংস্থা এএনআই জানায়, ‘দ্য ব্যাটল ফর মাইকেল জ্যাকসনস সোল’ নামের একটি বইয়ে এমন দাবি করেছেন লেখক মাইকেল লাকম্যান। বিজ্ঞানী লাকম্যানের দাবি, প্রয়াত তারকার শুক্রাণু প্রকল্পের কথা জ্যাকসনের পোশাকের ডিজাইনার ও বন্ধু আন্দ্রে ভ্যান পিয়ারের কাছ থেকে জেনেছেন তিনি। জ্যাকসন তাঁর শুক্রাণু বিশ্বের তিনটি হাসপাতালে ‘নিরাপদে মজুত’ করে গেছেন। 
মাইকেল জ্যাকসনের ক্লোনিং পরীক্ষা ও শুক্রাণু জমানোর বিষয়টি পানামায় অবস্থিত আয়ুষ্কাল কেন্দ্রের এক ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে প্রথম জানতে পারেন পিয়ার।