ক্ষতি পোষাতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্পের ক্ষতি পুষিয়ে উঠতে কঠোর অর্থনৈতিক ব্যবস্থার ঘোষণা দিয়েছে ইকুয়েডর সরকার। এর মধ্যে কর বৃদ্ধি ও চাকরিজীবীদের বেতনের একাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে। গত বুধবার রাতে প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া জাতির উদ্দেশে এক ভাষণে এ ঘোষণা দেন। গত শনিবারের ভূমিকম্পে পাঁচশর বেশি লোক নিহত হওয়া ছাড়াও বহু সম্পদহানি হয়েছে। প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছেন, উদ্ধার কার্যক্রম ও পুনর্গঠনে ৩০০ কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয় হবে। এ দুর্যোগের কারণে জাতীয় প্রবৃদ্ধিও ২ থেকে ৩ শতাংশ কমে যাবে। ক্ষতি পুষিয়ে নিতে তাই কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বলেন, ভ্যাট বাড়ানোর পাশাপাশি চাকরিজীবীদের বেতনের একাংশও রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এএফপি