ক্ষতিপূরণ পাবেন দিলমা রুসেফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ দেশটির সাবেক সামরিক শাসনামলে নির্যাতিত হওয়ার ক্ষতিপূরণ বাবদ ছয় হাজার ব্রিটিশ পাউন্ড পাবেন। ব্রাজিলের প্রেসিডেন্টের দপ্তর থেকে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, রুসেফ এই অর্থ ব্যয় করবেন নির্যাতনবিরোধী দাতব্যকাজে।সামরিক স্বৈরশাসনের বিরোধিতা করে তৎকালীন বামপন্থী গেরিলা রুসেফ নির্যাতনের শিকার হয়েছিলেন। ব্রাজিলের সামরিক একনায়কতন্ত্রের বিরুদ্ধে তিনি মাত্র ১৬ বছর বয়সে লড়াই শুরু করেন। ২৪ বছয় বয়সে তাঁকে বন্দী করে ধারাবাহিকভাবে নির্যাতন করা হয়। এতে তিনি সহযোদ্ধাদের প্রতি বিশ্বাসঘাতকতা করবেন বলে ধারণা করেছিল তৎকালীন সামরিক সরকার। প্রায় তিন বছর পর ১৯৭২ সালে রুসেফকে মুক্তি দেওয়া হয়। ১৯৮৫ সালে সামরিক শাসনের অবসান হলে রুসেফ গণতান্ত্রিক রাজনীতিতে যোগ দেন। পরবর্তী সময় তিনি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন। রুসেফ সব সময় জোর দিয়ে বলেন, বিপ্লবী রাজনৈতিক জীবনে তিনি কাউকে হত্যা করেননি।নির্যাতনের শিকার আত্মীয়স্বজনের নাম উল্লেখ করতে গিয়ে আবেগজড়িত কণ্ঠে দিলমা রুসেফ বলেন, ‘এই সত্য দেশের এবং নতুন প্রজন্মের জানা উচিত। সেই দুঃসময়ে অনেকেই বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে হারিয়েছেন এবং প্রতিদিন নারকীয় নির্যাতনের শিকার হয়েছেন।’ব্রাজিলে এই প্রথম স্বৈরশাসক যুগে নির্যাতিত লোকজনকে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। তবে দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের মতো ব্রাজিলে স্বৈরশাসকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়নি। দ্য টেলিগ্রাফ অনলাইন।