ক্ষতির জন্য অ্যাসাঞ্জকে দায়ী করল ক্যাননগেট
প্রকাশনা সংস্থা ক্যাননগেট বুকস দাবি করেছে, উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের কারণে তাদের বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, চুক্তি করার পরও তাদের একটি বই লিখে দিতে ব্যর্থ হন অ্যাসাঞ্জ।স্কটল্যান্ডের এডিনবরাভিত্তিক প্রকাশনা সংস্থা ক্যাননগেট বুকস দাবি করেছে, অ্যাসাঞ্জের কারণে তাদের তিন লাখ ৬৮ হাজার ৩৬৭ পাউন্ড লোকসান হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই ক্ষতিকে ‘হতাশাজনক’ বলে উল্লেখ করা হয়। ক্যাননগেট বুকসের চেয়ারম্যান স্যার ক্রিস্টোফার ব্ল্যান্ড বলেন, ‘আংশিক স্মৃতিকথা ও আংশিক ইশতেহার’ আদলে একটি বই লেখার ব্যাপারে তাঁদের সঙ্গে চুক্তি করেছিলেন অ্যাসাঞ্জ। অ্যাসাঞ্জ এ ব্যাপারে একজন বেনামি লেখককে দীর্ঘ সাক্ষাৎকারও দিয়েছিলেন। কিন্তু পরে ওই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেন অ্যাসাঞ্জ। এরপর জুলিয়ান অ্যাসাঞ্জ: দ্য আনঅথোরাইজড অটোবায়োগ্রাফি নামের ক্যাননগেট একটি বই প্রকাশ করলেও সেটি ভালো বিক্রি হয়নি।ক্যাননগেট অ্যাসাঞ্জকে পাঁচ লাখ পাউন্ড অগ্রিম দিয়েছে বলে ধারণা করা হয়। বিবিসি।