ক্ষমতা আঁকড়ে থাকতে চেয়েছিলেন পিনোশে
চিলির প্রয়াত সামরিক নেতা অগাস্তো পিনোশে ১৯৮৮ সালের একটি গণভোটে হেরে যাওয়ার পর ক্ষমতা দখলে রাখার চেষ্টা করেছিলেন। যুক্তরাষ্ট্রের নতুন উন্মুক্ত করা কিছু নথি থেকে এ তথ্য জানা গেছে।নথি থেকে জানা যায়, পিনোশে তাঁর নিকটতম কিছু সামরিক মিত্রের কাছে ওই গণভোটের ফলাফল বাতিল করার জন্য সহায়তা চেয়েছিলেন। তাঁরা অস্বীকৃতি জানালে তিনি পরাজয় মেনে নেন। পরবর্তী আরও আট বছর পিনোশের ক্ষমতায় থাকার প্রশ্নে ১৯৮৮ সালে গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৮৯ সালে চিলির জনগণ একটি বেসামরিক সরকার নির্বাচিত করে। নতুন সরকার গঠনের মধ্য দিয়ে অপসারিত হন পিনোশে।যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা মহাফেজখানায় সংরক্ষিত ওই সব নথি থেকে আরও জানা যায়, জেনারেল পিনোশে যেকোনো উপায়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তিনি ১৯৮৮ সালের ৫ অক্টোবর অনুষ্ঠিত গণভোটের ফলাফল বাতিলের চেষ্টা করেন। তিনি এ জন্য বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার কাছে সাহায্য চান। কিন্তু তাঁরা সাহায্য করতে অস্বীকৃতি জানান। শেষে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন পিনোশে। চিলিতে ১৯৮৯ সালে প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারব্যবস্থা ফিরে আসে। বিবিসি।