ক্ষমতাচ্যুত করার পর মুরসিকে অপহরণ করা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সতর্ক করে বলেছেন, তিনি ক্ষমতায় ফিরে না আসা পর্যন্ত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে না।

সম্প্রতি কারাগারে মুরসির আইনজীবীরা তাঁর সঙ্গে সাক্ষাত্ করেছেন। এ সময় তাঁর দেওয়া বিবৃতি তাঁর আইনজীবীরা প্রকাশ করেছেন। তিনি বিবৃতিতে বলেন, গত জুলাইয়ে সেনাবাহিনী তাঁকে ক্ষমতাচ্যুত করার পর অপহরণ করে আটকে রেখেছিল।

হত্যা ও সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে বর্তমানে আদালতে মুরসির বিচার চলছে। তিনি আদালতকে অবৈধ উল্লেখ করে এই বিচার প্রক্রিয়ার নিন্দা জানান। এমনকি তাঁর পক্ষে লড়াই করার জন্য কোনো আইনজীবীর নামও বলতে অস্বীকৃতি জানান তিনি। এদিকে মিসরের একটি প্রশাসনিক আদালত গত মঙ্গলবার জরুরি অবস্থা প্রত্যাহারের আদেশ দিয়েছেন। বিবিসি।