প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক ইমাম সুলায়মান গণিকে ‘আইএসের সমর্থক’ মন্তব্য করে ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। লন্ডনের নবনির্বাচিত মেয়র সাদিক খান সম্পর্কে পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আইএসের সমর্থক সুলায়মান গণির সঙ্গে তাঁকে নয়বার একই মঞ্চে দেখা গেছে।’ এর প্রতিক্রিয়ায় গণি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মন্তব্য মানহানিকর। এ ঘটনায় তিনি মামলা করতে চেয়েছিলেন। কিন্তু ব্রিটিশ আইনে হাউস অব কমন্সে সাংসদদের বাক্-স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া হয়েছে। এতে বলা হয়, প্রধানমন্ত্রী সরাসরি গণিকে আইএসের সমর্থক বলেননি। তারপরও কোনো ‘ভুল-বোঝাবুঝি’ হয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। গত বুধবার একই মন্তব্য করে ক্ষমা চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন।