ক্ষমাপ্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার জনগণের কাছে ক্ষমা চেয়েছেন সাবেক স্বৈরশাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি (৪০)। বর্তমানে কারাগারে থাকা সাদির এ-সংক্রান্ত একটি ভিডিওচিত্র লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে।
ভিডিওচিত্রে সাদি বলেন, ‘লিবিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতায় বিঘ্ন ঘটানোর জন্য...আমি লিবীয় জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’ বিবিসি।