ক্ষুধা ও আতঙ্কে দিন কাটছে রোহিঙ্গা শরণার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে জাতিগত দাঙ্গার ফলে বিভিন্ন শরণার্থী শিবিরে অবস্থানরত হাজার হাজার মানুষ খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধের অভাবে মানবেতর জীবন যাপন করছে। পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সংশ্লিষ্ট ত্রাণকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন।মিন্ট ওউ নামের একজন রোহিঙ্গা বলেন, বেঁচে থাকার জন্য খাবার, আশ্রয় ও ঘুম প্রয়োজন। খাবার ও ঘুমের অভাব মৃত্যুযন্ত্রণার চেয়েও দুঃসহ।মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বৌদ্ধধর্মাবলম্বী এবং রোহিঙ্গা মুসলমানদের মধ্যে গত জুনে ব্যাপক সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত এক লাখ মানুষ বাড়িছাড়া হয়েছে। এ ছাড়া সাম্প্রতিক দাঙ্গায় সেখানকার প্রায় ৩০ হাজার রোহিঙ্গা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। সহিংসতায় উভয় পক্ষের বেশ কয়েকজন নিহত হয় এবং বহু বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। রাজ্যের রাজধানী সিত্তি এলাকায় স্থাপিত শরণার্থী শিবিরগুলোর বাসিন্দারা করুণ অবস্থায় দিন কাটাচ্ছে। এএফপি।