ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে দ. এশিয়ার চেয়ে সফল আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দশকে ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে দক্ষিণ এশিয়ার চেয়ে বেশি সফল হয়েছে আফ্রিকা। আফ্রিকার অনেক অংশে খাদ্য ঘাটতি এবং পুষ্টিহীনতা কমেছে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে এসব তথ্য জানানো হয়েছে।গ্লোবাল হাঙ্গার ইনডেক্স প্রতিবেদনে বলা হয়, আফ্রিকার অনেক স্থানে খাদ্য ঘাটতি ও পুষ্টিহীনতা কমলেও ইরিত্রিয়া ও বুরুন্ডির মতো কয়েকটি দেশের পরিস্থিতি ‘ভয়াবহ উদ্বেগজনক’। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত বেশ ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করলেও দেশটির খাদ্য ঘাটতি এবং পুষ্টিহীনতা কমানোর অগ্রগতি সন্তোষজনক নয়। বিবিসি।