ক্ষুব্ধ বাবার মন্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইয়ের হাতে খুন হওয়া পাকিস্তানের জনপ্রিয় মডেল কান্দিল বেলুচের বাবা বলেছেন, ‘খুনি ছেলেকে দেখামাত্র গুলি করা উচিত। কেননা, পরিবারের “সম্মান রক্ষার” নামে সে তাঁর বোনকে গলা টিপে মেরেছে।’ নিউজ ইন্টারন্যাশনালের খবরে গত শুক্রবার বলা হয়, কান্দিলের মা-বাবা ছোট ছেলে ওয়াসিমের হাতে মেয়ের খুন হওয়ার ঘটনায় নিজেদের তীব্র বেদনার কথা তুলে ধরেছেন। বাবা আনোয়ার আজিম বলেন, মেয়ে ছিল তাঁর সেরা বন্ধু। তিনি দাবি করেন, ছেলে ওয়াসিম হঠাৎ উত্তেজনার বশে ওই হত্যাকাণ্ড ঘটায়। কান্দিলের মা বলেন, ‘আমরা মা-মেয়ে ছিলাম ঠিকই, কিন্তু নিজেদের সব দুঃখ-বেদনা ও গোপন কথাবার্তা ভাগাভাগি করতাম।’
আইএএনএস