প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর ইহুদি সম্প্রদায় ইহুদিপ্রধান দেশ ইসরায়েলের প্রধানমন্ত্রীর ওপর বেজায় চটেছে। বেনিয়ামিন নেতানিয়াহুর নিন্দা করে তাঁরা বলেছেন, মেক্সিকো সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়াল তোলার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সমর্থন করা হতাশা ও লজ্জাজনক। দেয়াল তোলা নিয়ে এক মন্তব্যের জের ধরে গত সোমবার মেক্সিকো সরকার বেনিয়ামিন নেতানিয়াহুকে দুঃখ প্রকাশের দাবি জানায়। বেনিয়ামিন নেতানিয়াহু এক টুইটে ডোনাল্ড ট্রাম্পের দেয়াল তোলার সিদ্ধান্ত অবৈধ অভিবাসন রোধে সঠিক বলে মন্তব্য করেছিলেন।
এএফপি