ক্ষেপণাস্ত্র পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া গতকাল সোমবার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এটা এক সপ্তাহের মধ্যে দেশটির দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা। একে সিউলের প্রতি পিয়ংইয়ংয়ের ‘বেপরোয়া উসকানি’ বলে আখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া এমন সময় এই পরীক্ষা চালাল যখন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালায় জানায়, ৫০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে জাপান সাগরে। গত বৃহস্পতিবারও দেশটি স্বল্পপাল্লার চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এএফপি।