ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
গতকাল মঙ্গলবার পাকিস্তান তাদের স্বল্পপাল্লার ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র হাতফ ৯ (নাসর)-এর সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনীর জনসংযোগ বিভাগ এর ওয়েবসাইটে এ খবর দিয়েছে।
একটি অত্যাধুনিক উৎক্ষেপক থেকে পর পর কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। নাসর ক্ষেপণাস্ত্রের পাল্লা ৬০ কিলোমিটার। এটি উড্ডয়নরত অবস্থায় গতিপথ পরিবর্তনসহ নানা কৌশল করতে পারে। এটি দ্রুত ও নির্ভুলভাবে আঘাত হানায় সক্ষম।
সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানিসহ শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা এ পরীক্ষার সময় উপস্থিত ছিলেন। কায়ানি বিজ্ঞানী ও প্রকৌশলীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। নাসরের সফলতায় পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা আর বাড়বে বলে মনে করা হচ্ছে।
২০১১ সালের ১৯ এপ্রিল এক পরীক্ষামূলক নিক্ষেপের সময় প্রথম নাসর এ কথা প্রকাশ পায়। দ্য ডন।