প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরোধপূর্ণ বিমান প্রতিরক্ষা অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়েনের জবাবে রাশিয়াও পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়ায় উত্তেজনা দেখা দিয়েছে। পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ইস্কান্দার ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গত সোমবার রাশিয়া তার পশ্চিম সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও তিন বাল্টিক প্রজাতন্ত্র এস্তোনিয়া, লিথুয়ানিয়া ও লাটভিয়া উদ্বেগ প্রকাশ করে। এএফপি।