ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান স্বল্পপাল্লার পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। হাত্ফ ৯ নামের ওই ক্ষেপণাস্ত্র শুধু ৬০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম ও প্রচলিত যুদ্ধাস্ত্র বহন করতে পারে।গতকাল মঙ্গলবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র বিশেষ করে স্বল্প দূরত্বের হুমকি মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নিতে পারবে। গত মাসে ভারত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি-৫ এর পরীক্ষা চালানোর পর থেকে ঘোর প্রতিদ্বন্দ্বী পাকিস্তান তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল। ১৯৪৭ সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ভারত ও পাকিস্তানের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে। উভয় দেশ ১৯৯৮ সালে পারমাণবিক অস্ত্রের মহড়া দেখানোর পর নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে।প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ভারতের কৌশলগত অগ্রাধিকার পাকিস্তান থেকে সরে চীনের প্রতি বেশি ধাবিত হচ্ছে। এএফপি।