ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়াচ্ছে দ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়া তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা (নিক্ষেপ ক্ষমতা) প্রায় তিন গুণ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে। এর ফলে ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩০০ থেকে বেড়ে হবে ৮০০ কিলোমিটার। ুএর মাধ্যমে তারা উত্তর কোরিয়ার যেকোনো স্থানে আঘাত করার সক্ষমতা অর্জন করবে। চীন ও জাপানের কিছু অংশেও আঘাত করা সম্ভব হবে। উল্লেখ্য, তিন সপ্তাহ আগে জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্রের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে একমত হয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিবিসি।