ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম স্বল্পপাল্লার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। গতকাল সোমবার ওই পরীক্ষা চালানো হয়।এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ‘দ্য হাতফ টু’ নামের ওই ক্ষেপণাস্ত্রটি ১৮০ কিলোমিটার পর্যন্ত দূরের বস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।১৯৪৭ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হওয়ার পর দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে। ১৯৭৪ সালে ভারত এবং ১৯৯৮ সালে পাকিস্তান পারমাণবিক বোমার ক্ষমতাধর দেশ হওয়ার পর থেকে উভয় দেশই নিয়মমাফিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। এএফপি।