কড়া নিরাপত্তায় ইরাকে ভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর নিরাপত্তার মধ্যে গতকাল বুধবার ইরাকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনারা তিন বছর আগে ইরাক ছেড়ে যাওয়ার পর এটিই ইরাকের প্রথম নির্বাচন।
গতকাল স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শেষ হয় সন্ধ্যা ছয়টায়।
ভোটের জন্য ইরাকজুড়ে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। বাগদাদে সাধারণ যান চলাচল নিষিদ্ধ করা হয়। মানুষ হেঁটে ভোট দিতে যান। তবে কঠোর নিরাপত্তার মধ্যেও গতকাল কিরকুকের কাছে দিবরিসে রাস্তার পাশে পেতে রাখা বোমায় দুজন ভোটকেন্দ্রগামী নারী নিহত হন। এ ছাড়া বিচ্ছিন্ন হামলায় নিহত হন আরও পাঁচজন। এএফপি।