কড়াকড়ি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমানিয়া ও বুলগেরিয়ার নাগরিকদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিবাসন-সংক্রান্ত কড়াকড়ি গতকাল থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে এই দুই দেশের অধিবাসীরা এখন থেকে সংস্থাভুক্ত দেশগুলোতে কোনো বাধানিষেধ ছাড়াই কাজ করতে পারবেন। ২০০৭ সালে ইইউতে যোগদানের পর ওই দেশ দুটির নাগরিকদের অভিবাসন সুবিধার ক্ষেত্রে সংস্থার কয়েকটি সদস্য অন্তর্বর্তীকালীন নিয়ন্ত্রণ আরোপ করেছিল। বিবিসি।