কড়াকড়ি শিথিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্কিত গুয়ানতানামো বে কারাগার থেকে বন্দীদের স্বদেশের কারাগারে স্থানান্তরের বিষয়ে কিছু কড়াকড়ি শিথিল করেছে মার্কিন কংগ্রেস। তবে এ বিষয়ে রাজনীতিকদের আরও শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামা গত বৃহস্পতিবার ২০১৪ সালের কেন্দ্রীয় সরকারের বাজেটের জন্য জাতীয় প্রতিরক্ষা কর্তৃত্ব আইনে সই করেন। এরপর তিনি জানান, বিদেশি বন্দীদের কেন্দ্রীয় সরকারের আদালতে বিচার করার জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে নিয়ে আসার ক্ষেত্রে এখনো বাধা রয়েছে। কেননা, এ-সংক্রান্ত বিধিগুলো বহাল রেখেছে কংগ্রেস। হাওয়াইয়ে অবকাশে থাকার সময় প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ওবামা বলেন, ‘গুয়ানতানামো বের বন্দীদের কখন এবং কোথায় বিচারের মুখোমুখি করা হবে, তা নির্ধারণের কর্তৃত্ব অবশ্যই নির্বাহী বিভাগের কাছে থাকতে হবে।’ আল-জাজিরা।